Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গলায় মাংসের হাড় আটকে যুবকের মৃত্যু

admin • 18 Feb 2023, 10:05 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গলায় মাংসের হাড় আটকে যুবকের মৃত্যু

মাদারীপুর জেলার রাজৈরে বিয়ের দাওয়াত খেতে গিয়ে গলায় মাংসের হাড় আটকে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া বৈরাগীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম আবুল হোসেন (৩০)। তিনি পাশ্বর্বতী মুকসুদপুর উপজেলার তপারকান্দি গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে। নিহত যুবক শারিরীক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন মিয়ার মেয়ে প্রমি আক্তারের বিয়ে হয়। এ সময় গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার তপারকান্দি গ্রামের প্রতিবন্ধী যুবক আবুল হোসেন মোল্লা (৩০) ওই বিয়েতে দাওয়াত খেতে আসেন।

 

হঠাৎ তার গলায় মাংসের একটি হাড় আটকে যায়। পরে তাকে বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যার দিকে বেশি অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন আবুল হোসেনকে প্রথমে উপজেলার টেকেরহাটের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে। পরে সেখান থেকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

   

প্রতিবন্ধী যুবকের পিতা আব্দুল খালেক মোল্লা বলেন, দাওয়াত খেতে গিয়ে ওর গলায় হাড় বা কাঁটা জাতীয় কিছু একটা আটকে যায়। বিকেলে বাড়ি এসে আমাদের জানালে আমরা চেষ্টা করেছি বের করতে। না পেরে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক বলে সে মারা গেছে।

 

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সোয়েব হোসেন বলেন, ওই রোগীকে হাসপাতালে মৃত অবস্থাতেই নিয়ে আসে। তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক ঘটনা জানা যাবে না।

 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। পরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তবে ভুক্তভোগী পরিবারের কোন অভিযোগ নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।