জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরু চুরি করে ভোজের আয়োজনে করার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
শনিবার (১১ জানুয়ারী) বিকালে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
অব্যাহতি পত্রে উল্লেখ্য করা হয়, দলীয় ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে জেলা বিএনপির সম্মতিক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
একই সাথে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আপনার বক্তব্য আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খানের কাছ উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হইলো।
অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খান বলেন, ‘দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন, মহিলা দলের একটা প্রোগ্রাম ছিল। সেই উপলক্ষে কাশাইয়ের কাছ থেকে মাংস কিনছি। কশাই গরু টা আমার বাড়িতে জবাই করেছে। আমি গরু কিনি নাই, মাংস কিনেছি। সে কোথা থেকাে নিয়ে এসেছে সেটা আমি জানি না। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আমি এর প্রমান দিয়েই অব্যাহতি থেকে মুক্তি নেব বলে তিনি জানান।
অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খান বলেন, দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের কারনে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।'
উল্লেখ, গরু চুরি করে ভোজের আয়োজন করার অভিযোগে বিএনপি নেতা মুক্তা চৌধুরী ও যুবদল কর্মী সুমনসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন এফাজ মন্ডল নামে এক গরুর মালিক।





