Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

গরমে রেললাইন বেঁকে ট্রেন আটকা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গরমে রেললাইন বেঁকে ট্রেন আটকা

মৌলভীবাজারের কমলগঞ্জে গরমে রেললাইন বেঁকে যাওয়ায় শমশেরনগর-মনু রেলস্টেশনের মধ্যবর্তী রেলগেট এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় ২০ মিনিট আটকা পড়ে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিট থেকে বিকেল ৩টা ১৪ মিনিট পর্যন্ত এ ট্রেন আটকা পড়ে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের কারণে রেললাইন বাঁকা হয়ে পড়ে। বাঁকা লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দেয়। তাই সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ২টা ৪৭ মিনিটে শমশেরনগর স্টেশন ছেড়ে যাওয়ার পর প্রায় তিন কিলোমিটার দূরে যেতে ৭ মিনিট সময় লাগে। শমশেরনগর বিমানবাহিনী ইউনিটের রেলগেট এলাকায় যাওয়ার পর ট্রেনের গতি হ্রাস পায় এবং একপর্যায়ে ট্রেন আটকা পড়ে।

এ সময় খবর পেয়ে ট্রেনের কর্মচারী ও রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকরা সেখানে গিয়ে প্রায় ২০ মিনিট সময় ধরে পানি, বালি ও কাদা রেললাইনে ছিটিয়ে দেন। পরে লাইন ঠান্ডা হওয়ার পর ৩টা ১৪ মিনিটে ট্রেন ছেড়ে যায়।

রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া বলেন, প্রচণ্ড গরমের কারণে রেললাইন বাঁকা হয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পার্শ্ববর্তী ছড়া থেকে পানি ও কাদা এনে রেললাইনে ছিটিয়ে দিই। পরে ট্রেন ছেড়ে যায়।

শমশেরনগর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার উত্তম দেব বলেন, সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকলে অনেক সময় রেলপথ বাকলিং (বেঁকে যাওয়া) হয়ে পড়ে। আজ মাত্রাতিরিক্ত গরমের কারণে রেলগেট এলাকায় রেলপথের কিছু লাইন বাকলিং হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।