Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

খোকসায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
খোকসায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খোকসা উপজেলা শাখার আয়োজনে খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খোকসা উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া-যশোর অঞ্চলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পরিচালক মোঃ আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মসজিদের শুরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাসেম।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খোকসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চান্নুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার অঞ্চল টিম সদস্য ও জেলা সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এস এম মুহসীন আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামের কুমারখালী উপজেলা শাখার জামায়াতের নায়াবে আমির আফজাল হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামের খোকসা উপজেলা শাখার আমির মোঃ নজরুল ইসলাম।

পুলক/ মিরর 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।