Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

খোকসায় শীতার্ত মানুষের মাঝে রহমানীয়া ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
খোকসায় শীতার্ত মানুষের মাঝে রহমানীয়া ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ার খোকসায় অসহায় ও শীতার্ত মানুষদের মধ্যে রহমানীয়া ট্রাস্ট এর পক্ষ থেকে চার শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে খোকসা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম হুসাইনের বাড়িতে ট্রাষ্টের সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মো. গোলাম রহমান বিশ্বাস ও সহ সভাপতি হাজী মো. আয়ুব হোসেনের আর্থিক সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

ট্রাষ্টের পরিচালক পৌরসভার সাবেক কাউন্সিলর সেলিম হুসাইন বলেন, আমাদের পারিবারিক উদ্যোগে এই ট্রাস্ট গঠন করা। যার মাধ্যমে এলাকার সুবিধা বঞিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। সবার সহযোগিতায় আগামীতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বাবু, ক্রীড়া ব্যক্তিত্ব আরমান হোসেন, জানিপুর জামে মসজিদের সাবেক ইমাম রফিকুল ইসলাম। এছাড়াও আনোয়ার হোসেন, নাজমুল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।