Wednesday, 4 November 2026
শিরোনাম
মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ
জেলার খবর

খোকসায় প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার,সম্পাদক আজমল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
খোকসায় প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার,সম্পাদক আজমল

কুষ্টিয়ার খোকসা উপজেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন 'প্রেসক্লাব খোকসা' এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পুলক সরকার এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ আহম্মেদ আজমল।

০৫'জানুয়ারী রোববার দুপুরে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যর সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

'প্রেস ক্লাব খোকসা'র পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন, সহসভাপতি বিজয় টেলিভিশনের তানভির লিটন, একুশে নিউজের হাফিজুর ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাগরণী টিভির শামীম হাসান খান ও দৈনিক পদ্মা গড়াই পত্রিকার নুর আলম পাপ্পু। সাংগঠনিক সম্পাদক চ্যানেল এস টেলিভিশনের মোকাররম হোসেন সাবু। দপ্তর সম্পাদক দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার প্রতিনিধি চিতা বিশ্বাস। প্রচার সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার আকাশ হোসেন।

ক্লাবের কার্যনির্বাহী সদস্যরা হলেন, আনন্দ টেলিভিশনের মোস্তাফিজুর রিগান, নিউজ টুয়েন্টি ওয়ান টেলিভিশনের নোবাজ্জেল হোসেন নোবান।

সদস্য পদে রয়েছেন, দৈনিক খোলা চোখ পত্রিকার আকাশ আহম্মেদ বাপ্পী, দৈনিক পরিবার পত্রিকার মোঃ সবুজ আলী, সকালের শিরোনাম পত্রিকার মোঃ নাজিম উদ্দিন, দৈনিক এশিয়া পত্রিকার শামীম হোসেন।

উপদেষ্টা, মাই টিভির লিপু খন্দকার ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সোহাগ মাহমুদ।

প্রসঙ্গত, ‘সঠিক ও বস্তুনিষ্ঠ খবর’ এই স্লোগান নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় প্রেসক্লাব খোকসা। প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাংবাদিকতার মান উন্নয়ন প্রসঙ্গে কাজ করে আসছে সংগঠনটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।