Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

খোকসায় উপসহকারি কৃষি কর্মকর্তাদের লাঞ্চিতের অভিযোগ

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
খোকসায় উপসহকারি কৃষি কর্মকর্তাদের লাঞ্চিতের অভিযোগ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারী সার কেনার পর খুচরা দোকানীর কাছে সেই সার বিক্রির অভিযোগ উঠেছে কৃষকের বিরুদ্ধে। জানা যায়, ০২'জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কৃষক মোহম্মদ আলী বিসিআইসি ডিলারের দোকান থেকে সার কেনার পর খুচরা দোকানীর কাছে সেই সার বিক্রির সময় হাতে নাতে ধরা পরে।

 

ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা অজুহাতে দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম ও ফারুক হোসেনকে সরকারী কাজে বাধা প্রদান করে সাধারণ কৃষকরা। প্রায় এক ঘন্টা পর অবরুদ্ধ উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উদ্ধার করা হয়।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ওই কৃষক বিসিআইসি ডিলারের কাছ থেকে সার কেনার পর আবার খুচরা দোকানে বিক্রি করে দেয়।

 

এ সময় তারা উপস্থিত হয়ে ঐ সারের বিষয়ে জানতে চাইলে তাদের সাথে খারাপ আচরণ করে, সরকারী কাজে বাধা প্রদান করে এবং তাদের ব্যবহৃত মুঠোফোন কেড়ে নিয়ে লাঞ্চিত করে।

 

অভিযুক্ত কৃষক মোহম্মদ আলী জানান, তিনি ৫ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। তাকে ওই দিন (বৃহস্পতিবার) সকালে সারের স্লিপ দেওয়া হয়। তিনি সেই সার ডিলার আশরাফ আলীর ঘর থেকে কিনে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে ভাগিনা বাদশার কাছে দেনা থাকা সার ফেরত দিতে সেখানে সব সার নামান।

 

এ সময় কৃষি অফিসের লোক তার বিরুদ্ধে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ তুলে। উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকারি কাজে বাধা প্রদান করায় এই ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলক/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।