খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদে নবনির্বাচিত কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯'মে) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
খোকসা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আল মাছুম মুর্শেদ শান্ত'র সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতনা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুর রউফ বলেন, সকল শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে অবহেলিত খোকসা উপজেলাকে এগিয়ে নিতে পরিকল্পিত উন্নয়ন করা হবে।





