Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

খোকসায় আগুনে পুড়ে ১৫ দোকান ভস্মীভূত,কোটি টাকার ক্ষতি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
খোকসায় আগুনে পুড়ে ১৫ দোকান ভস্মীভূত,কোটি টাকার ক্ষতি

কুষ্টিয়ার খোকসা গোপগ্রাম বাজারের ১৫ টি দোকান আগুনে পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। সোমবার রাত আনুমানিক ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১২ টার দিকে গোপগ্রাম বাজারের বধুয়া সুজ নামের দোকানে আগুন জ্বলতে দেখে সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং খোকসা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা দাবানলের মতো ১৫ টি দোকানে ছড়িয়ে পরে। পরবর্তীতে খোকসা ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ভুক্তভোগী দোকান মালিক অলিউল্লাহ জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। বাজারের ১৫ টি দোকান পুড়ে তাদের ১৩ জনের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি।

খোকসা ফায়ার স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুনের ভয়াবহতা দেখে কুমারখালী ফায়ার স্টেশনে খবর দেন এবং যৌথভাবে তিনটি ইউনিট তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।