Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

খেলাফত মজলিসের আমির হলেন মাওলানা মামুনুল হক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
খেলাফত মজলিসের আমির হলেন মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মামুনুল হক। মহাসচিব হয়েছেন মাওলানা জালালুদ্দীন আহমদ।

   

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তারা এ পদে নির্বাচিত হন।

   

খেলাফত মজলিসের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলের কেন্দ্রীয় মজলিসে শূরার প্রায় ২০০ সদস্য অধিবেশনে যোগ দেন। অধিবেশনে আমির ও মহাসচিব ছাড়াও দলের অভিভাবক পরিষদ গঠন করা হয়। খেলাফত মজলিসের বিদায়ী আমির মাওলানা ইসমাঈল নূরপুরীকে চেয়ারম্যান করে অভিভাবক পরিষদ পুনর্গঠন করা হয়েছে। মামুনুল হক এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ছিলেন। তিনি দলের পঞ্চম আমির হলেন।

   

বাংলাদেশ খেলাফত মজলিসের নবনিযুক্ত আমিরকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে শায়খুল হাদিস পরিষদ। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের শূরার সদস্য একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে এবং তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে পরিষদ আশা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।