Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

খাবার খেয়ে মাদরাসার শিক্ষকসহ অর্ধশত শিক্ষার্থী ঢামেকে

admin • 07 Dec 2024, 09:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খাবার খেয়ে মাদরাসার শিক্ষকসহ অর্ধশত শিক্ষার্থী ঢামেকে

রাজধানীর বংশাল আল জামিয়া মাদীনাতুল উলুম ফোরকানিয়া মাদরাসা খাবার বিষয়ক্রিয়ায় শিক্ষক ও স্টাফসহ অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

 

শনিবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাদের অসুস্থ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। পরে তাদের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওই মাদরাসার শিক্ষক এহসানুর রহমান জানান, তাদের আজ রাতের খাবার এক ব্যক্তি বাইরে থেকে মাদরাসায় দিয়ে যান। সেই খাবার খেয়ে তাদের শিক্ষকসহ ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের ঢামেকে আনা হয়। তাদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।