Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

খাবারের সন্ধানে এসে হনুমানের মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
খাবারের সন্ধানে এসে হনুমানের মৃত্যু

নড়াইলে খাদ্যের সন্ধানে লোকালয়ে ছুটে আসা একটি হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আর্টিস সাখি জানান, সকাল ৬টার দিকে সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়।

 

প্রায় ২ বছর আগে ২টি হনুমান খাদ্যের সন্ধানে নড়াইলের লোকালয়ে চলে আসে। এরপর বিভিন্ন স্থানে ঘুরে ফিরে খাবার যোগাড় করতো। উৎসুক লোকজন ভালোবেসে হনুমান দুটিকে খাবার দিতো।

 

এ খবর পেয়ে নড়াইল বন বিভাগের ফরেস্টার এসকে আব্দুর রশীদ ঘটনাস্থলে ছুটে যান এবং মৃত হনুমানটিকে উদ্ধার করে নড়াইল সদর প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান। হনুমানটির ময়না তদন্ত শেষে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।