Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized

ক্যাচ আস ইফ ইউ ক্যান, মোদিকে চ্যালেঞ্জ মমতার

admin • 19 Jul 2023, 06:48 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ক্যাচ আস ইফ ইউ ক্যান, মোদিকে চ্যালেঞ্জ মমতার

ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএকে চ্যালেঞ্জ ছুড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ক্যাচ আস ইফ ইউ ক্যান।’

মমতা বলেন, এবার ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) বনাম বিজেপির লড়াই হবে। সেই লড়াইয়ে বিজেপিকে হারতে হবে। যদি কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চান, তাহলে ক্যাচ আস ইফ ইউ ক্যান। ভারতকে বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।’

মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রথমে কথা বলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরই মমতাকে কথা বলতে আমন্ত্রণ জানানো হয়।

এরআগে বিরোধী দলগুলোর এই বৈঠকে ইন্ডিয়া নামে জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মমতা বলেন, এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। আজ থেকে নয়া চ্যালেঞ্জ শুরু হলো। আগামী দিনে দেশে যাদের জীবনে বিপদের মুখে দাঁড়িয়ে আছে- সেটা দলিত হোক বা হিন্দু হোক বা মুসলিম হোক বা শিখ হোক, অথবা যেখানকার মানুষের জীবন বিপদের মুখে আছে - সে মণিপুর হোক, অরুণাচল প্রদেশ হোক, উত্তরপ্রদেশ হোক, বাংলা হোক, বিহার হোক, মহারাষ্ট্র হোক- সরকার কিনে নেওয়াই একমাত্র কাজ হলো কেন্দ্রের। তাই আমরা একটি চ্যালেঞ্জ নিয়েছি।’

বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, বিজেপি, আপনারা ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবেন? অন্যান্যরা কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়তে পারবেন? আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। আমরা দেশপ্রেমী। আমরা যুবপ্রজন্মের পক্ষে, আমরা পড়ুয়াদের পক্ষে, আমরা কৃষকদের পক্ষে, আমরা দলিতদের পক্ষে, আমরা উন্নত অর্থনীতির পক্ষে, আমরা দেশের পক্ষে, আমরা বিশ্বের জন্য আছি। তাই আমাদের পরিকল্পনা, প্রচার, কর্মসূচির উপর জোর দিতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।