Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন :৩ জনের মরদেহ উদ্ধার

admin • 15 Aug 2023, 08:50 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন :৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৬টা ১৭ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

এদিকে আগুনের ঘটনায় প্রাথমিক চারজনের মরদেহ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস।

পরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আমাদের কাছে প্রথম তথ্য ছিল অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে জানা গেছে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।