Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়া পৌর ২নং ওয়ার্ড আ.লীগের শোক দিবসের প্রস্তুতি সভা

admin • 13 Aug 2023, 06:44 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া পৌর ২নং ওয়ার্ড আ.লীগের শোক দিবসের প্রস্তুতি সভা

কুষ্টিয়ায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১২ ই আগষ্ট ) রাতে কুষ্টিয়া পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমানউল্লাহ নান্টুর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া পৌর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোকলেসুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. আমানউল্লাহ নান্টুর সঞ্চলনায় ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ ও জেলা আওয়ামীলীগের কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় বিভিন্ন পরামর্শ ও মতামত উপস্থাপন করেন কুষ্টিয়া পৌর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সহভাপতি খন্দকার মাহমুদুল হক টুকু, আয়ূব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল হক ধীমান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।

ওছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সিদ্দিকী মানিক, জেলা ছাত্রলীগের সাবেক উপ সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা তুহিন খান, থানাপাড়া ঈদগাহ কমিটির সহ প্রচার সম্পাদক কামরুল ইসলাম, কুষ্টিয়া ক্রীড়া সংসদের সংগঠক আকাশ আহমেদ, প্রান্তিক আল শাহাদ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।