Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়া পৌর ২নং ওয়ার্ড আ.লীগের শোক র‍্যালি

admin • 16 Aug 2023, 07:00 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া পৌর ২নং ওয়ার্ড আ.লীগের শোক র‍্যালি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষীকি ও ১৫ই  জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ঘোষিত শোক র‍্যালীতে শতাধিক কর্মীবৃন্দ নিয়ে অংশগ্রহণ করেন কুষ্টিয়া পৌর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপতিম সংগঠনের নেতৃবৃন্দ।

১৫ই আগষ্ট  ( মঙ্গলবার )  সকালে  কুষ্টিয়া শহর আওয়ামীলীগ, ২ নং ওয়ার্ড শাখার সভাপতি মোখলেসুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমানউল্লাহ নান্টুর নেতৃত্বে, সহ সভাপতি আয়ূব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মাজেদুল হক ধীমানের পরিচালনায় এবং কুষ্টিয়া জেলা সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, কুষ্টিয়া ক্রীড়া সংসদের চেয়ারম্যান নকীব হাসান মান্তু ও থানাপাড়া তরুণ প্রজন্মের আহবায়ক সাকিব হাসানের সমন্বয়ে শোক র‍্যালীটি থানাপাড়া ছয় রাস্তার মোড় জামে মসজিদের সামনে থেকে আরম্ভ করে, থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির মোড় হয়ে, খোদাদাদ খান রোড প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরিতে গিয়ে জেলা আওয়ামীলীগের সাথে যোগদান করেন। সেখান থেকে সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন থানাপাড়া, কুষ্টিয়া পৌর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, যুব মহিলালীগের নেতৃবৃন্দ। র‍্যালীতে অংশগ্রহণকারী সকলকে সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।