Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

কুষ্টিয়ার সেই ২৭ ইঞ্চি গরু ৬০ হাজার টাকায় বিক্রি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার সেই ২৭ ইঞ্চি গরু ৬০ হাজার টাকায় বিক্রি

অন্য আর দশটা গরুর মতো নয়, আকারে ছোট, খর্বকায়। কুষ্টিয়ার সেই ‘ভুটান’ বিক্রি হয়েছে ৬০ হাজার টাকায়। যদিও ব্যাপারী ২৭ ইঞ্চি উচ্চতার ভুটানের দাম হাঁকিয়েছিল তিন লাখ টাকা। শুক্রবার (১৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বিবিরহাট গরুর বাজার থেকে স্বভাবে শান্ত প্রকৃতির এই গরুটি বিক্রি হয়।

এর আগে, গত বুধবার কুষ্টিয়া থেকে চট্টগ্রাম নগরের বিবিরহাট গরুর বাজারে যায় ভুটান। বিক্রি হওয়ার আগ পর্যন্ত সরেজমিন দেখা যায়, শুধু শিশু নয়, বাজারের প্রাপ্তবয়স্ক ক্রেতা-দর্শনার্থীরাও ভুটানকে নিয়ে মেতে আছেন। কেউ ছবি তুলছেন। কেউ আবার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। সেখান থেকেই মূলত আলোচনায় আসে ভুটান।

গরুটির নাম ভুটান কেন জানতে চাইলে ব্যাপারী ইমদাদুল হক বলেন, বছর দেড়েক আগে গরুটি ভুটান থেকে কুষ্টিয়াতে আনেন এক ব্যাপারী। এরপর এক বছর আগে ভুটানকে কিনে নেন তিনি। ভুট্টি জাতের গরু এটি। এ কারণে নাম দেয়া হয়েছে ভুটান। বর্তমানে এটি দেশের সবচেয়ে ছোট গরু বলে দাবি করেন এই ব্যাপারী।

এর আগে ২০২১ সালের দিকে ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকার একটি খামারে এ রকম ভুট্টি জাতের আরেকটি গরু লালন-পালন করা হয়েছিল। গরুটির নাম দেওয়া হয়েছিল রানি। উচ্চতা ছিল মাত্র ২০ ইঞ্চি। পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসাবে স্বীকৃতি পেতে গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছিল।

২০২১ সালের ২ জুলাই ওই আবেদন করা হয়। কিন্তু দুই বছর বয়সী রানি অসুস্থ হয়ে ওই বছরের ১৯ আগস্ট মারা যায়। আর সেপ্টেম্বরে গিনেস কর্তৃপক্ষ এটিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর খেতাব দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।