Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

কুষ্টিয়ার দুই কলেজে পাস করেনি কেউ

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার দুই কলেজে পাস করেনি কেউ

যশোর শিক্ষবোর্ডের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার দুটি কলেজের কেউ পাস করেনি। এই শিক্ষা প্রতিষ্ঠান দুইটি হলো- উপজেলার কে এম আইডিয়ার কলেজ ও হাজী নুরুল ইসলাম কলেজ। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন।

এ বিষয়ে হাজী নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, যশোর শিক্ষবোর্ডের অধীনে আমাদের কলেজের ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই শুধু মাত্র ইংরেজি বিষয়ে ফেল করেছে। সবখানেই শিক্ষার্থীরা এবার ইংরেজি বিষয়ে ফেল করেছে, এখানেও একই অবস্থা হয়েছে।

কে এম আইডিয়ার কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

এ ব্যাপারে মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন বলেন, কে এম আইডিয়ার কলেজ থেকে ১জন ও হাজী নুরুল ইসলাম কলেজ থেকে ১০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই ফেল করেছে। প্রতিষ্ঠান দুটির অধ্যক্ষের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। কেনো এমন ফলাফল বিপর্যয় ঘটলো। কারণ খুঁজে দেখা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।