Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

কুষ্টিয়ায় স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় স্যালো ইঞ্জিন চালিত ইট ভাটার গাড়ির ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর আরশেদ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মিজু আরাফ ব্রিকস নামের ইটভাটা ভাংচুর করেছে।

নিহত ব্যক্তি ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর আজিল এলাকার টিপু মোল্লার ছেলে জনি মোল্লা (৩২)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন

। এলাকাবাসী জানান, নিহত জনি সকাল সাড়ে আটটার দিকে কাজের উদ্দ্যেশে মটর সাইকেল যোগে রওনা হয়ে রমানাথপুর আরশেদ মোড় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মিজু আরাফ ব্রিকস এর স্যালো ইন্জিন চালিত বাটাহাম্বা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

এসময় বাটাহাম্বা গাড়ির চালক জামাল শেখ ঘটনাস্থল থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভাটায় পৌঁছে গাড়ি রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মিজু আরাফ ব্রিকস এ ভাংচুর করে।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ইটভাটার গাড়ির ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বজনদের অনুরোধে পরিবারের হেফাজতে দেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।