Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

admin • 07 Aug 2023, 06:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে বাবুল হোসেন (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। সোমবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাজ করার সময় বাবুল হোসেন ছাদ ঢালাই এর বাড়তি রডের অংশ কাটতে গ্রান্ডিং মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে লুটে পড়েন। গৃহকর্তা আবু সুফিয়ান টের পেয়ে বাবুল হোসেনকে উদ্ধার করে খোকসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুস্মিতা বিশ্বাস জানান, মৃত অবস্থায় আমরা নির্মাণ শ্রমিক বাবুল হোসেনকে হাসপাতালে আনা হয়েছিল।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে খোকসা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।