Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

কুষ্টিয়ায় বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা প্রদান

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা প্রদান

সম্প্রতি আপীল বিভাগের বিচারপতি নিযুক্ত হওয়ায় কুষ্টিয়ার কৃতিসন্তান বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি। জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের হল রুমে আজ ( ১২ই ফেব্রুয়ারী ) রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

 

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মিঠুর পরিচালনায় প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নবনিযুক্ত মাননীয় বিচারপতি আবু জাফর সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শেখ আবু তাহের, বিচারপতি মহাদয়ের সহধর্মিণী ড. নার্গিস আফরোজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সকল সদস্য আইনজীবীগণ।

উপস্থিত আইনজীবীদের মধ্যে নবীন আইনজীবী অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল সংবাদ সংগ্রহকালীন প্রতিবেদককে বলেন, " বিচারপতি আবু জাফর সিদ্দিকী শুধু কুষ্টিয়ার কৃতিসন্তান নন, তিনি সমগ্র দেশের সম্পদ, সততা ও পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 

এই সমিতির সদস্য হিসেবে আইন পেশা আরম্ভ করে উচ্চ আদালতে সুনামের সাথে আইন চর্চা করে তিনি আজ দৃষ্টান্ত স্থাপন করেছেন সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে৷

 

এছাড়াও তিনি পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় ২৯ হাজার পৃষ্ঠা বাংলায় লিখে আইন অঙ্গনের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেন। তার উত্তরোত্তর সফলতা কামনা করি। আইনজীবীদের আইকন বিচারপতি আবু জাফর সিদ্দিকী, তার জীবনী থেকে শিখি "

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।