Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

কুষ্টিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ১

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ১

কুষ্টিয়ায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাইন্ড গুলি ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে । এ সময় আটক করা হয়েছে সাদিকুর রহমান ভোটন নামের এক ইউপি সদস্যকে।তিনি বটতৈল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার।

শনিবার (৮জুন) বিকাল আনুমানিক ৪ টায় সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দার পাড়া এলাকার বিএনপি নেতা মাজেদের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি- যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় মিটিংয়ের আয়োজন করেন। সেখানে বিএনপির নেতাকর্মীরা নিজেদের মধ্যেই কোন্দলের কারনে বিশৃংখলা ঘটাতে পারে বলে পুলিশের কাছে তথ্য ছিলো।

পরে বিকালের দিকে বিএনপির নেতাকর্মীরা যুবদলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের দিকে লক্ষ্য করে বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়ে হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় ৩০-৪০ মিনিট পুলিশ ও বিএনপি নেতাদের সাথে সংঘর্ষ চলতে থাকে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথ বলেন,পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে স্বাভাবিক হয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।