Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ১, ইজিবাইক জব্দ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ১, ইজিবাইক জব্দ

কুষ্টিয়ায় অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মো. জাব্বার (৪০) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় জব্দ করা হয়েছে মাদক পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক। শনিবার (২৯ জুন) প্রেস ব্রিফ্রিং-এ এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

আটক মাদক কারবারি দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে।

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যার আগে ভেড়ামারা উপজেলার গাছিয়া দৌলতপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয় এবং জব্দ করা হয় একটি ইজিবাইক।

র‌্যাব সূত্র জানায়, মাদক কেনা-বেচার গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল ভেড়ামারা উপজেলার গাছিয়া দৌলতপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৫০ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা) সহ মাদক কারবারি মো. জাব্বারকে আটক করা হয় এবং জব্দ করা হয় মাদক পাচারকাজে ব্যবহৃত তার ইজিবাইকটি।

সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচা করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জাব্বার জানিয়েছে। এঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছে র‌্যাব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।