Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

কুমিল্লায় কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমিল্লায় কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

কুমিল্লার হোমনায় কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সকাল ৮টা থেকে চতুর্থ ধাপে কুমিল্লায় তিন উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯টার দিকে হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের জগন্নাথকান্দি ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায় আনারস প্রতীকের বহিরাগত লোকজন।

এ সময় মোটরসাইকেল প্রতীকের লোকজন বাঁধা দিলে দুপক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজন আহত হয়।

এ বিষয়ে হোমনা থানার ওসি জয়নাল আবেদীন জানান, ঘটনাটি কেন্দ্রের বাহিরে ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।