Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

কুমারখালীতে ৪ ভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা ও মুচলেকা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ৪ ভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা ও মুচলেকা

কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে ৪ ভাটা মালিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ড্রাম চিমনি ভেঙে দিয়েছেন আদালত। ভবিষ্যতে বৈধ কাগজপত্রাদি ছাড়া ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেন ভাটা মালিকরা।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর পৌণে ১২ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস ও হাঁসদিয়ার এম এস কে -১ এবং চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন।

ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগীতা করেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আইয়ুব আলী, থানার উপপরিদর্শক আবু সায়েম প্রমুখ।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম বলেন, বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে সৈনিক, সাগর ও এমএসকে-১ ভাটা মালিকে ৫০ হাজার করে মোট এক লাখ ৫০ হাজার টাকা এবং এসএসবি ভাটাকে এক লাখ টাকাসহ সর্বমোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, ড্রাম চিমনি গুলো ভেঙে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বৈধ কাগজপত্রাদি ছাড়া ভাটা পরিচালনা করবেন না, এই মর্মে মুচলেকা দেন ভাটা মালিকরা। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এমআর/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।