Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা

admin • 29 Aug 2023, 07:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে যানবহন ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকা এবং হেলমেট ব্যবহার না করায় ১১ জনকে পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ২৯ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে যদুবয়রা সেতু এলাকায় সড়ক ও পরিবহন আইনে যৌথ আদালত পরিচালনা করা হয়।

 

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডল ও সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় থানা পুলিশ আদালতকে সহযোগীতা করেন।

ক্যাপশন ঃ কুমারখালীর যদুবয়রা সেতু এলাকায় অভিযান চালায় প্রশাসন। ছবি মঙ্গলবার বিকেলে তোলা

এতথ্য নিশ্চিত করে ইউএনও বিতান কুমার মন্ডল জানান, সড়কে দুর্ঘটনা প্রতিরোধে ও সড়ক নিরাপদ রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবারের অভিযানে যানবহন ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকা এবং হেলমেট ব্যবহার না করায় ১১ জনকে পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।