নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন - ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাতের সভাপতিত্বে এই অহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন জোয়ার্দার, কুমারখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক খাদেমুল ইসলাম, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক কেএমআর শাহীন, জাকের আলী শুভ প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।





