Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

কুমারখালীতে ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাহিদ খান প্রান্ত (রতন) নামে সনদ বিহীন ভুয়া এক দন্ত চিকিৎসককে জরিমানাসহ কারাদণ্ড প্রদান করা হয়েছে ।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলা হাসপাতাল রোডে “রতন ডেন্টাল কেয়ার” নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত।

অভিযানে রতন ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ও এলঙ্গীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে দন্ত চিকিৎসক জাহিদ খান প্রান্তকে নগদ ২০ হাজার টাকা জরিমানা ও ১০দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা দিয়ে আসলেও জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর কিংবা ডাক্তারি সনদপত্র দেখাতে পারেননি তিনি। এতদিন নকল চিকিৎসক সেজে প্রতারণা মূলকভাবে চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। এ বিষয়ে প্রতারিত এক রোগীর অভিযোগ প্রদান করলে সরজমিনে জমিনে এসে তার সত্যতা পাই।

যে কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। এই ধরনের গর্হিত কাজ যাতে আর না ঘটে সেই কারণে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট । অভিযান শেষে আদালত জাহিদকে কুষ্টিয়া কারাগারে প্রেরণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।