Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

admin • 25 Aug 2024, 03:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় কুমারখালী পল্লী অফিসের ভূতুরে ও অপ্রত্যাশিত বিল, অনিয়ম-দুর্নীতি বিদ্যুৎ গ্রাহকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন কুমারখালীর সাধারন জনতা।

 

(২৫ আগস্ট ) রোববার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার এস এম মিকাইল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন কুমারখালীর সাধারন জনতা।

 

জানা গেছে, পল্লী বিদ্যুৎ কুমারখালী জোনাল অফিসের আওতায় গ্রাহকদের গত জুলাই মাসে স্বাভাবিক বিলের চেয়ে দুই বা তিনগুণ বিদ্যুৎ বিল করা হয়েছে। যা গ্রাহকদের ব্যবহৃত বিদ্যুৎ বিলের চেয়ে অনেক বেশি।

 

এ অস্বাভাবিক বা ভুতুড়ে বিল নিয়ে গ্রাহকরা পল্লী বিদ্যুতের জোনাল অফিসে গেলে তারা সন্তোষনক কোন উত্তর না দিয়ে বরং গ্রাহকদের সাথে অশোভন আচরণ করেন। আর এ কারণে ক্ষুব্ধ গ্রাহকরা উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। 

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাঈল ইসলাম জানান, স্মারক লিপি পেয়েছি, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ অফিসের কর্মকতারদের সাথে কথা বলে বিষয়টার সমাধান করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।