Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

কুমারখালীতে দুই ভুয়া ডাক্তারকে জরিমানা,চেম্বার সিলগালা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দুই ভুয়া ডাক্তারকে জরিমানা,চেম্বার সিলগালা

কুমারখালীতে ডাক্তারী সনদ ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া চিকিৎসা দানকারী দুই ভুয়া ডাক্তারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভুয়া চিকিৎসকেরা হলেন আবুল বাসার সেতু (৩২) এবং মো. তারেক মাহমুদ তরু (৩৩)।

এদের মধ্যে আবুল বাশার সেতুকে ৫০,০০০ এবং তারেক মাহমুদ তরুকে ১০,০০০ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাদের চেম্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় কুমারখালী পৌরসভার হলবাজার এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.রিফাত আফজাল  হিমেল, থানা পুলিশ উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন – কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার মো. খোকনের ছেলে আবুল বাসার সেতু। এবং একই এলাকার মো. আফজালের ছেলে তারেক মাহমুদ তরু।

আদালত সুত্রে জানা গেছে, বৈধ কাগজপত্রাদি ও প্রশিক্ষণ ছাড়াই নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে আবুল বাসার সেতু মেডিসিন, নাক, কান ও গলা রোগের চিকিৎসা দেওয়ার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। তিনি প্রায় এক বছর যাবৎ হলবাজার এলাকায় ডক্টর ভেলি নামক চেম্বার খুলে এ কাজ করছিলেন।

 

অপরদিকে একই এলাকায় বৈধ কাগজপত্রাদি ও প্রশিক্ষণ ছাড়ায় দাঁতজনিত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের সাইনবোর্ড লাগিয়ে ও প্যাড ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন ভুয়া চিকিৎসক তারেক মাহমুদ তরু। তিনি প্রায় তিন বছর ধরে জনসেবা ডেন্টাল কেয়ার নামক চেম্বার খুলে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

 

অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভুয়া চিকিৎসক সেতুর কাছ থেকে ৫০ হাজার এবং তরুর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও তাদের চেম্বার দুটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, বৈধ কাগজপত্রাদি ও যথাযত প্রশিক্ষণ ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসক সেজে নাক, কান, গলা ও দাঁতের চিকিৎসার দেওয়ার অপরাধে ভুয়া চিকিৎসক আবুল বাসার সেতুকে ৫০ হাজার টাকা এবং মো. তারেক মাহমুদ তরুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের চেম্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।