Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাংচুর

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাংচুর

কুষ্টিয়ার কুমারখালীতে মালবাহী ভ্যানে খড়ি নেওয়ার সময় ঘরের টিনের বেড়া ও বাড়ির প্রধান দরজা ভেঙে দিলে বাড়ির মালিক প্রতিবাদ করায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

 

বুধবার রাত ১১ টার দিকে সদকী ইউনিয়নের বাটিকামারা গ্রামে মাহাবুব আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মাহবুব আলম জানান, বুধবার বিকেলে আব্দুর রউফ ও মান্না নামের ব্যক্তি তার বাড়ি সংলগ্ন পারিবারিক রাস্তা দিয়ে ভ্যানে খড়ি নিয়ে যাওয়ার সময় তার বাড়ির প্রধান দরজা ও বসত ঘরের টিনের বেড়া ভেঙে ফেলে।

 

বিষয়টি নিয়ে তার বাবা শরিফুল ইসলাম আব্দুর রউফকে জিজ্ঞেস করলে রউফ তার বাবার ওপর চড়াও হয় এবং হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে রউফ ও মান্না সহ কয়েকজন পরিকল্পিত ভাবে রাতে তাদের বাড়িতে এসে হামলা ও ভাংচুর করে।

 

এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। সঠিক বিচার পেতে ইতিমধ্যে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

এস এ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।