কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক ( ডিসি) মো. এহেতেশাম রেজা'র সাথে কুমারখালী উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, পৌর সভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, সাংবাদিক কে এম আর শাহীন, জাকের আলী শুভ, মিজানুর রহমান নয়ন ও মনোয়ার হোসেনসহ প্রমূখ।
সভায় বক্তারা বাল্যবিয়ে, মাদক ও দুর্নীতি ও অপসাংবাদিকতা প্রতিরোধ, সামাজিক অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়ন এবং পদ্মানদীতে ফেরি চলাচলসহ নানাবিদ বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন, ' অনেকেই দারিদ্র্যতার অজুহাত দেখিয়ে সন্তানের পড়াশোনা বন্ধ করে বাল্যবিয়ে দিয়ে থাকে। বাল্যবিয়ে দেওয়া চেষ্টা করি। তবে দারিদ্র্যতার অজহাতে বাল্যবিয়ে আর নয়। টাকা না থাকলে আমাকে জানাবেন। আমি মেধাবী সকল শিক্ষার্থীর পড়াশোনার খরচ দিব। '
তিনি আরো বলেন, ' সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও দুর্নীতিসহ সকল সামাজিক ব্যাধী প্রতিরোধ করে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।'





