Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

কুবিতে শিক্ষার্থীদের আয়োজনে "বিপ্লবোত্তর শোকরানা নামাজ"

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুবিতে শিক্ষার্থীদের আয়োজনে "বিপ্লবোত্তর শোকরানা নামাজ"

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের "সাধারণ শিক্ষার্থীদের" উদ্যোগে "বিপ্লবোত্তর শোকরানা নামাজ" পড়ার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে এই নামাজ অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (৬ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মাদ রাশেদুল হাসানের পোস্ট থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

জানা গেছে, রাত ৯টায় কুরআনুল কারিমের দারসের মাধ্যমে শোকরানা নামাজের আয়োজন শুরু হবে, যা চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এরপর শিক্ষার্থীরা কিছুক্ষণ বিশ্রামের সময় পাবেন। ভোররাতে তাহাজ্জুদের সালাত আদায় করা হবে এবং ফজরের নামাজের পর এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

 

এ বিষয়ে মুহাম্মাদ রাশেদুল হাসান বলেন, "আমরা লড়াই করেছি অস্ত্র ছাড়া, আমাদের তামান্না ছিল হয় শাহাদাহ নয় ইনকিলাব। ৪ঠা জুলাই থেকে ৫ই আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের অকুতোভয় আন্দোলন-সংগ্রামে সৃষ্টিকর্তার যে অশেষ কৃপা ছিল তা আমরা ৫ই আগস্ট পরবর্তী সময়ে যেন ভুলে গেলাম! আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিপ্লব সম্ভব না। তাই আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবীদের সাথে নিয়ে বিপ্লবোত্তর শোকরানা তাহাজ্জুদ আদায় করা হবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।