Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুড়িগ্রামে ভিজিএফ’র ১ হাজার ১৬৯ কেজি চাল উদ্ধার

admin • 13 Jun 2024, 07:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুড়িগ্রামে ভিজিএফ’র ১ হাজার ১৬৯ কেজি চাল উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের দেয়া ভিজিএফ’র এক হাজার ১৬৯ কেজি চাল ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করেছে প্রশাসন।

এ সময় ওই বাড়ি থেকে ৬৫টি চাল দেয়ার সুবিধা ভোগীর কার্ডও উদ্ধার করা হয়। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল দেয়া হতো। পরে চাল ও কার্ড জব্দ করে কচাকাটা থানা হেফাজতে দেয় সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা।

পুলিশ জানায়, কচাকাটা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণকালে বিক্রির অভিযোগ উঠে। পরে সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ইউনিয়ন পরিষদের পাশে নায়কের হাট বাজারের শহিদুল ইসলামের বাড়ি থেকে ২০ বস্তা ও মতিনের বাড়ি থেকে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়।

এসব বস্তায় এক হাজার ১৬৯ কেজি চাল পাওয়া যায়। এ সময় সহিদুলের বাড়ি থেকে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডর মেম্বার সাইদুল ইসলাম স্বাক্ষরিত ৬৫টি কার্ড পাওয়া যায়। এসব কার্ডের বিপরীতে ৬৫০ কেজি চাল বরাদ্দ রয়েছে।

কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় জানান, চাল উদ্ধারের পর উদ্ধারকৃত চাল ও স্লিপ থানা হেফাজতে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।