Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

কুড়িগ্রামে দুই টাকার কাপড়ের হাট

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুড়িগ্রামে দুই টাকার কাপড়ের হাট

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই টাকার বিনিময়ে নতুন কাপড় কেনার সুযোগ করে দিয়েছে জেলাটির স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)। ঈদ সামনে রেখে নিম্ন আয়ের ৩৫ জন ব্যক্তির জন্য দুই টাকার এই হাটের আয়োজন করা হয়।

আজ বুধবার (১২ জুন) দুপুরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে দরিদ্র মায়েদের হাতে নতুন কাপড় তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। 

হাটে কাপড় কিনতে আসা রহিমা বেগম বলেন, মুই স্বপ্নেও ভাবোং নাই দু টাহায় একখান নয়া শাড়ি পাইম। দুই ঈদ থাকি নয়া কাপড় পেং দোং নাই (পরিনি)। এই ঈদটা ভালে যাইবে বাবা।

আরেকজন বলেন, আমার গর্ভে ৫ মাসের সন্তান। সাধারণ কাপড় পড়লে কষ্ট হয়। হাটে এসে ২ টাকা দিয়া একটা রেডিমেড ম্যাক্সি নিলাম। এখন আরামে পরতে পারবো। ‘ফুল’ সংগঠনকে এবং হামার ইউএনও স্যারকে অনেক ধন্যবাদ।

ইউএনও সিব্বির আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক কাজ করে আসছে ‘ফুল’ সংগঠনটি। প্রশাসন থেকে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

ফাইট আনটিল লাইট-এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, ঈদ উৎসবকে রাঙ্গিয়ে দিতে হাসনাবাদ ইউনিয়নের ৩৫ জন দরিদ্র মাকে মাত্র ২ টাকার বিনিময়ে নতুন কাপড় দেয়া হয়েছে। ‘ফুল’ কাউকে ত্রাণ দেয় না। ত্রাণ নেবার মানসিকতা থেকে বের হয়ে আসা এবং নিজের আত্মসম্মান হেয় না করার জন্য নামমাত্র মূল্যে মায়েদের জন্য এমন আয়োজন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।