Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুড়িগ্রামে জোড়া খুন মামলার মূলহোতা এক যুগ পর গ্রেপ্তার

admin • 20 Aug 2023, 06:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুড়িগ্রামে জোড়া খুন মামলার মূলহোতা এক যুগ পর গ্রেপ্তার

কুড়িগ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মূলহোতা হারুনুর রশিদকে প্রায় এক যুগ পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ উলিপুরের গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালে আব্দুল মজিদ এবং মোক্তার আলী নামের দুইজন খুন হন।

 

এরই ধারাবাহিকতায় সেসময় উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হারুনুর রশিদ প্রায় দীর্ঘ এক যুগ ধরে গ্রেপ্তারের ভয়ে দেশের বিভিন্ন জেলায় অবস্থান করছিল এবং কিছুদিন পরপর অবস্থান পরিবর্তন করছিল।

 

উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বনসহ গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে। একপর্যায়ে উলিপুর থানার একটি চৌকস দল চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করে তাকে নিয়ে আসে।

 

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, উলিপুর থানার ২০১২ সালের জোড়া খুনের মামলার মূলহোতাকে পুলিশ ও র‍্যাবের যৌথ প্রচেষ্টায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।