Friday, 6 November 2026
শিরোনাম
বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের
জেলার খবর

কুড়িগ্রামের সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুনে ক্ষতি ৮ কোটি টাকা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুড়িগ্রামের সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুনে ক্ষতি ৮ কোটি টাকা

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুন লেগে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (৯ জুলাই) সকালের দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকালের দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যাটারি অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় প্রকল্পের ২৮৮টি ব্যাটারি, ৮টি অবগ্রিট মেশিন, ৮টি অনগ্রিট মেশিন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অন্যান্য জিনিসপত্রও পুড়ে যায়। এতে প্রায় ৮ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান জানান, রোববার সকালে ব্যাটারির অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ ঘটে। এতে মালামাল পুড়ে প্রায় ৮-৯ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, এ বিদ্যুৎ প্রকল্প থেকে কোদালকাটি চরের ৪২০ পরিবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, এই প্রকল্প থেকে আমার ইউনিয়নের প্রায় ৪২০ পরিবার বিদ্যুৎ পেতো। আগুন লেগে সবকিছু ছাই হয়ে গিয়েছে। আমি বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছি।

রাজীবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু হানিফ বলেন, ঘটনাটি জেনেছি। চারদিকে নদী থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে আগুন এখন নিয়ন্ত্রণে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।