Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

কিশোরগঞ্জ শহরে ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিসি ক্যামেরা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জ শহরে ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিসি ক্যামেরা

কিশোরগঞ্জ গৌরাঙ্গবাজান ব্যবসায়ী সমিতির উদ্যোগে জেলা শহরের সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত সোমবার প্রাথমিকভাবে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা স্টেশন রোড, গৌরাঙ্গবাজার এলাকায় ক্যামেরা বসানো হয়।

শহরের গুরুত্বপূর্ণ এই দুইটি প্রধান এলাকায় চুরি, ছিনতাই, অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধ ও অপকর্ম রোধ করতে এই মহৎ উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

তারা জানান, সম্প্রতি শহরের বিভিন্নস্থানে চুরিসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সুযোগ ও সময় বুঝে অসামাজিক কাজও চলে। সার্বিক দিক বিবেচনায় কিশোরগঞ্জ গৌরাঙ্গবাজার ব্যবসায়ী সমিতি সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা নেয়। সবার সহযোগিতা পেলে পুরো শহরেই সিসি ক্যামের বসোনো হবে।

ব্যবসায়ী দিলীপ সরকার বলেন, বর্তমান কমিটি অনোক গতিশীল। তারা একাধিক কাজ করছে। এরমধ্যে সিসি ক্যামরার কাজটি অন্যতম।

এদিকে ব্যবসায়ী সামতির এমন উদ্যোগের প্রশংসা করেছেন শহরের বাসিন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনী। সাংস্কৃতিক কর্মী তাজউদ্দীন আহমেদ বকুল বলেন, সারা শহরে কিশোর অপরাধসহ নানা ধরনের অসামাজিক কর্মর্কাণ্ড বাড়ছে। তাই সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। শহরবাসী সবাই উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছে। কারণ অপরাধের মাত্রা যেভাবে বাড়ছে, তাতে এটা ছিল সময়ের দাবি।

সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, ব্যবাসায়ীদের উদ্যোগকে স্বাগত জানাই। ভবিষ্যতে তারা আরও ভালো কাগের সঙ্গে যুক্ত হবে বলে প্রত্যাশা।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে সংগঠনটি বহুদূর এগিয়ে যাবে, এমনটাই আশা করি। উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন পরে হলেও শহরে একটি ভালো কাজ হচ্ছে। মহৎ কাজটি বাস্তবায়নে ব্যক্তিগতভাবে খুশি।

গৌরাঙ্গবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির হোসেন বলেন, শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা বসানোর কাজটি বাস্তবায়ন করছি। পরবর্তীতে সবার সহযোগিতা নিয়ে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায আনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।