Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

কিশোরগঞ্জে বৌভাত অনুষ্ঠানে নবদম্পতিকে গাছের চারা উপহার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে বৌভাত অনুষ্ঠানে নবদম্পতিকে গাছের চারা উপহার

বিয়ের অনুষ্ঠানে সোনা-রূপার গহনা, শাড়ি-পাঞ্জাবি, নিত্য ব্যবহার্য সামগ্রী এবং নগদ অর্থসহ বিভিন্ন ধরনের উপহার প্রদানের প্রচলন দীর্ঘদিনের। কিন্তু এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নানান জাতের ৫০টি গাছের চারা উপহার দিয়েছেন নবদম্পতিকে।

 

উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের এক গণমাধ্যম কর্মীর বৌভাত অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।

 

জানা গেছে, শুক্রবার (৫ জুলাই) উপজেলার পোড়াবাড়িয়া পূর্বপাড়া এলাকার তাজুল ইসলামের ছোট ছেলে শরিফুল ইসলামের বৌভাত অনুষ্ঠান ছিল।

 

আর এ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে ভয়েস অব পাকুন্দিয়া নামের একটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দাওয়াত খেতে আসে। এসময় তারা ৫০টি গাছের চারা উপহারস্বরূপ বরের হাতে তুলে দেন।

 

বর শরিফুল ইসলাম বলেন, এমন উপহার পেয়ে আমি বেশ আনন্দিত। এমন ব্যতিক্রমী ও সময়োপযোগী উপহার পাবো আমি কখনও ভাবিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।