Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে বলাৎকারের অভিযোগে মামলা, মাদ্রাসা পরিচালক কারাগারে

admin • 11 Aug 2023, 08:31 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে বলাৎকারের অভিযোগে মামলা, মাদ্রাসা পরিচালক কারাগারে

কিশোরগঞ্জের এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় মামলা হলে অভিযুক্ত মুফতি আব্দুল্লাহ আল মামুনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

কিশোরগঞ্জ মডেল থানাধীন আল-ইসলামিয়া মাদ্রাসা ও হাজেরা আক্তার মহিলা মাদ্রাসা। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন হাফেজ ক্বারী মুফতি আব্দুল্লাহ আল মামুন। তার বিরুদ্ধে আভিযোগ, মাদ্রাসায় পড়ার সময় থেকেই হত্যা ও পরিবারের ক্ষতির হুমকি দিয়ে তিনি সেখানকার ছাত্র রাতুলকে বলাৎকার করেছেন।

ভুক্তভোগী ছাত্র সাজিদুল ইসলাম রাতুল বলেন, একসময় মাদ্রাসা ছেড়ে পাশের একটি মসজিদে মুয়াজ্জিনের কাজ করতে চলে যান রাতুল। সেখানেও তার রেহাই মেলেনি। ঘটনা জানাজানি হলে মাদ্রাসা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন। পরে থানায় মামলা হলে আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা হয়। আসামি স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে হাজির হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। এই শিক্ষক দ্বারা আরও কোনো নির্যাতনের ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

মাদ্রাসার শিক্ষক হয়েও এমন জঘন্য কাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে অভিযুক্তের সঠিক বিচার করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।