কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মো. সাকিন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিন তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মো. হাবীব ভূঁইয়ার ছেলে। তিনি গুরুদয়াল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ থেকে ভৈরবগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন মারা গেলে তারা পুলিশে খবর দেন।
কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের এ এস আই মো. ইউনুছ জানান, বেলা ১১টার দিকে ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।





