Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের প্রতিনিধি সম্মেলন

admin • 12 Dec 2024, 09:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের প্রতিনিধি সম্মেলন

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় ৫ম জাতীয় যুব কনভেনশন বাস্তবায়নের লক্ষ্যে জেলা শিল্পকলা অ্যাকাডেমি এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এতে ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।

 

প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ রুকন উদ্দিন। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়নের ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় সভায় বক্তরা আগামী ১৭ জানুয়ারি ৫ম জাতীয় যুব কনভেনশন বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতিমূলক আলোচনা ও উৎসাহ প্রদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।