Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন করে ২ জনের মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন করে ২ জনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন করে ২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) ভোরে পৌরসভার পশ্চিমে হাটে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাটহাজারী বাজারের সবজি ব্যবসায়ী মো. রাসেল (১৮) ও সবজির দোকানের কর্মচারী মো. শাকিল (১৪)।

নিহত সবজি বিক্রেতা মো. রাসেল হাটহাজারীর দেওয়াননগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের ছেলে এবং মো. শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের ছেলে।

নিহত রাসেলের বোনের জামাই হাবিব জানান, দুইজন রাতে ফার্মেসি থেকে কাশির সিরাপ নিয়ে ঘটনাস্থলে যায়। কাশির সিরাপের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তারা সেবন করে। অতিরিক্ত সেবন করার কারণে তারা মুমূর্ষু হয়ে পড়ে। ভোরে দুজনকে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের এক আনসার দেখতে পেয়ে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিলেক কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ। তিনি জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা রুজু করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।