Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

 

নিহত আরাফাত হোসেন উপজেলার আড়পাড়া এলাকার শফিউদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।

 

আরাফাত হোসেনের বাবা শফিউদ্দিন জানান, দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আসে আরাফাত। এরপর খবর পেয়ে তিনি আরাফাতের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান।

 

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান জানান, মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেলগেটের মাঝখানে ৩২নং ব্রীজের কাছে এ দুঘর্টনা ঘটেছে। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়েছে যুবক।

 

তিনি আরও জানান, ট্রেনটি দুপুর আড়াইটার দিকে স্টেশন অতিক্রম করে। যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। ছেলেটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সুমন/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।