Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

কাজী নজরুলের নাতি বাবুল মারা গেছেন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কাজী নজরুলের নাতি বাবুল মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর (৫৯)। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (১৮ জানুয়ারি) রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। সেই সঙ্গে তার চিকিৎসায় ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

 

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীর বাসায় বাথরুমে ধূমপান করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন জাতীয় কবির নাতি বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় স্বজনরা তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

 

ওই ঘটনার পর বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী জানান, বাবুল কাজীর ধূমপানের অভ্যাস ছিল। ভোরে বাথরুমে গিয়ে গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন। ধারণা করা হচ্ছে বাথরুমে মিথেন গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

 

খিলখিল কাজী জানান, বাবুল কাজীর বাসা বনানীর ২৩ নম্বর রোডে। সেখানে স্ত্রী কাজী নাদীরা ফারজানা ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। এছাড়া বাবুল কাজীর গার্মেন্টসের ব্যবসা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।