নড়াইল জেলার লোহাগড়া আদর্শ কলেজে ডিজিটাল এলইডি স্ক্রিনে হঠাৎ করে ভেসে উঠেছে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।’
এ ঘটনার সূত্র ধরে পুলিশ এলইডি বোর্ড নিয়ন্ত্রণকারী ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন- কম্পিউটার অপারেটর মাহবুব নড়াইল সদরের তুলারামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে, নৈশ প্রহরী পরান কাজী নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামের এনায়েত কাজীর ছেলে, এসএম আরিফুজ্জামান নড়াইলের লোহাগড়ার চর মল্লিকপুর গ্রামের ছেলে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, বিগত সরকারের আমলে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে অস্থায়ীভাবে নিয়োগ দেয় এবং তারা সবাই আওয়ামী মতাদর্শী। উক্ত ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।





