Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

করিমগঞ্জে ৪৩০ বস্তা চোরাই সার জব্দ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
করিমগঞ্জে ৪৩০ বস্তা চোরাই সার জব্দ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৪৩০ বস্তা (টিএসপি) সার জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৭ জুন রাতে উপজেলার চামড়াঘাট দিয়ে অবৈধভাবে পাচারের সময় এসব সার জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চামড়াঘাট এলাকায় নরসুন্দা নদীতে নৌকা থেকে চোরাই এসব সার একটি ট্রাকে তোলা হচ্ছিল। এলাকাবাসী এ ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ৪৩০ বস্তা টিএসপি সার জব্দ করে। তবে এ সময় ট্রাকের চালক ও নৌকার মাঝিসহ অন্যরা পালিয়ে যায়।

পরে সার বোঝাই ট্রাকটি করিমগঞ্জ উপজেলার সুথারপাড়া ইউনিয়নের গণেশ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তাজউদ্দীন ও শফিকুল ইসলাম শাহিনের উপস্থিতি করিমগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তাদের ধারণা সুনামগঞ্জ জেলা থেকে নদী পথে অবৈধভাবে এসব সার কিশোরগঞ্জে করিমগঞ্জে আনা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।