Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

কক্সবাজারে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কক্সবাজারে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ফোরকান উদ্দিন (৫৬) নামে একজন নিহত হয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফোরকান উদ্দিন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবদুল বারীপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈয়দ ইফতেখারুল ইসলাম সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে কয়েকজনকে আহত অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে ফুরকান উদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে বায়তুশ শরফ সড়কে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ সেখানে পৌঁছালে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।