Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কক্সবাজারে পরিত্যক্ত হ্যাচারী থেকে জেলের মরদেহ উদ্ধার

admin • 11 Aug 2023, 09:08 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কক্সবাজারে পরিত্যক্ত হ্যাচারী থেকে জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার পৌরসভার মধ্যম কলাতলীর একটি পরিত্যক্ত হ্যাচারী থেকে বশির আহমদ (৪২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতের দিকে পৌরসভার ১২নং ওয়ার্ডের মধ্যম কলাতলী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমূল হুদা। নিহত বশির আহমেদ মধ্যম কলাতলীর মেম্বারের ঘাটা নামক এলাকার আবু তাহেরের ছেলে। পেশায় তিনি জেলে।

তার স্ত্রী রাশেদা বেগম জানান, রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়ি থেকে খাবার খেয়ে বের হন। তারপর এলাকাবাসীর মাধ্যমে তারা বশিরের মরদেহ পড়ে থাকার খবর পান। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয় তারা কিছুই বলতে পারছেন না।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমূল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। কিভাবে তাকে হত্যা করে তা স্পষ্ট বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।