Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized

এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

admin • 17 Sep 2023, 03:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান আগুনের সত্যতা নিশ্চিত করেছেন।

 

রবিউল হাসান বলে, আজ শনিবার বেলা ১২টা ৫০ মিনিটে টঙ্গীর চেরাগ আলী কাঠালবাড়ি রোডে অবস্থিত ওই গোডাউনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ও এরপর উত্তরা ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে যায়।

 

এখনও পর্যন্ত আগুনের কারণ ও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।